খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক সক্রিয় সদস্য অজ্ঞাত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ ইমন হোসেন (২৫) উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে বলে জানা যায় ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ভোরে গুলির শব্দ শুনে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখেন,গুলিবিদ্ধ অবস্থায় ইমন হোসেন মাটিতে পড়ে আছেন। এবং ঘটনার কাছাকাছি অবস্থানরত ছিলেন হিল আনসার সদস্যরা। তারা জানান, হাফপ্যান্ট পরিহিত দুই ব্যক্তি এসএমজি দিয়ে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে দ্রুত শান্তিগ্রাম এলাকার দিকে দৌড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান,ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

