AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষক কর্মশালা



সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষক কর্মশালা

আধুনিক কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে জামালপুরের সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে সরিষাবাড়ী পৌরসভার বাউশী বাজার এলাকায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার সেলিম উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের সরিষাবাড়ী উপজেলার পরিবেশক এস এম আশরাফুল আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন টিএসও-মধুপুর নূর মোহাম্মদ এবং কৃষিবিদ সাজেদুল ইসলাম।

কর্মশালায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের হাইব্রিড ধান চাষ, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় অংশগ্রহণকারী কৃষকরা বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!