AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রাণীশংকৈলের কামাল আনোয়ার



যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রাণীশংকৈলের কামাল আনোয়ার

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে কামাল আনোয়ার আহাম্মদকে দ্বিতীয় সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

কামাল আনোয়ার আহাম্মদ রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা।

কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার খবরে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আনন্দিত নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মৌমিন হোসেনসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

তৃণমূল থেকে উঠে আসা কামাল আনোয়ার আহাম্মদ ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ১১ বার কারাবরণ করেন। তার বিরুদ্ধে প্রায় ৭৯টি মামলা ছিল।

দলের প্রতি ত্যাগ, নিষ্ঠা ও দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তাকে কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সহ-সভাপতি করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, “কামাল আনোয়ার আহাম্মদ রাজনৈতিক জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করায় আমরা রাণীশংকৈল তথা ঠাকুরগাঁও-৩ আসনের যুবদলের নেতাকর্মীরা খুবই আনন্দিত।”

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, “আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু জনগণের জন্য কাজ করে যাব।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!