AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে বদলির হাওয়া



কোটচাঁদপুরে বদলির হাওয়া

২০ দিনে কোটচাঁদপুর থেকে ৩ কর্মকর্তা রদ বদল হয়েছেন। যার মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমান্যুল্লাহ আল মামুন ও সর্বশেষ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান। তবে ইতোমধ্যে দুই পদে কর্মকর্তা যোগদান করলেও একটি পদ শুন্য রয়েছে এখনও।
জানা যায়, গেল ১৬ এপ্রিল প্রথম বদলির আদেশ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। ওই কর্মকর্তাকে বদলি করে  ন্যন্ত করা হয়েছে  চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এর পরিবর্তে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মিজ্ দীপা রানী সরকার।

এরপর গেল ২১ এপ্রিল  বদলির আদেশ পান কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমান্যুল্লাহ আল মামুন। ওই কর্মকর্তাকে বদলী করা হয়েছে বরিশালের পিরোজপুর মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালে। এর পরিবর্তে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ আশরাফুল ইসলাম।

সর্বশেষ ৩ তারিখে বদলি হয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদউজ্জামান। তিনি যোগদান করেছেন ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। তবে ওই কর্মকর্তার পদটি শুন্য রয়েছে এখনও। তবে দায়িত্ব পালন করছেন সদ্য যোগদান করা থানার (ওসি তদন্ত) আনসারুল হক।

এ দিকে ওই দুই কর্মকর্তা যোগদানের পর থেকে অব্যহত রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের  ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় পর্ব।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!