AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষি সমৃদ্ধিতে চরভদ্রাসনে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ



কৃষি সমৃদ্ধিতে চরভদ্রাসনে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষি সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে এবং বাজারে ন্যায্য মূল্য পাওয়া সহজ হবে।

এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের পচন রোধ ও গুণগত মান বজায় রাখা যাবে, যা কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে।

কৃষকদের মাঝে বিনামূল্যে এ ধরনের প্রযুক্তি সরবরাহ সরকারের কৃষিবান্ধব নীতিরই অংশ বলে উল্লেখ করেন বক্তারা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!