AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় গাঁজাসহ নারী আটক, মামলা প্রক্রিয়াধীন



মোংলায় গাঁজাসহ নারী আটক, মামলা প্রক্রিয়াধীন

বাগেরহাটের মোংলা থানার পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মেরী বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ মে) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মোংলা থানার এসআই (নিঃ) মোঃ ইমামুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোড, মাছ বাজার এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ হাজার টাকা। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক বেচাকেনার অভিযোগ ছিল মেরী বেগমের বিরুদ্ধে।  পুলিশের এ ধরনের অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, এ অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার কমে আসবে।

মোংলা থানার তদন্ত (ওসি)মানিক চন্দ্র গাইন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় মোংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!