শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চাকরির মেলা শুরু হয়েছে। সোমবার নবাবগঞ্জ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সকাল ১০টা থেকে জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি বিকেল ৪টা পর্যন্ত চলবে।
চাকরি মেলায় অংশ নিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞতার সনদ সঙ্গে নিয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। এ মেলায় কিছু পদে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে।
প্রাণ-আরএফএলের গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান জানান, ট্রেইনি এক্সিকিউটিভ (কাস্টমার কেয়ার) ও টেলিসেলস এক্সিকিউটিভ পদে নারী প্রার্থীরা অংশ নিতে পারবেন। এছাড়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (পিডিডি)সহ আরও চারটি পদে পুরুষ প্রার্থীদের জন্য সুযোগ রাখা হয়েছে।
ট্রেইনি এক্সিকিউটিভ (কাস্টমার কেয়ার) ও টেলিসেলস এক্সিকিউটিভ পদে নারী প্রার্থীরা অংশ নিতে পারছেন। এছাড়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (পিডিডি)সহ আরও চারটি পদে পুরুষ প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

