AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দশমিনায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার ২



দশমিনায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার ২

পটুয়াখালী দশমিনা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ষাট পিচ ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের নবাব কাচারী ব্রীজেপর উপর থেকে আটক করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন উপজেলার বহরমপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড  বগুড়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মোঃ নিরব(২০) একই ইউনিয়নের মোঃ সবুজ মৃধার ছেলে মোঃ রুবেল মৃধা (৩০)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড বগুড়া গ্রামে নবাবকাচারি ব্রিজের উপর সোমবার রাতে ইয়বা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, নাজমুল সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ইয়াবা(মাদক) বিক্রির সময় নিরব ও রুবেলকে আটক করে পরে তাদের তল্লাশী করে ষাট পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম  জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিরব ও রুবেল নামের দুই জনকে ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মালা হয়েছে। সোমবার  ১১ ঘটকার সময় আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!