AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে বাস উল্টে খাদে পড়ে নিহত ১, আহত ১০



বাউফলে বাস উল্টে খাদে পড়ে নিহত ১, আহত ১০

পটুয়াখালীর বাউফলে ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

দশমিনা থেকে ঢাকাগামী বাসটি রোববার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার আফসের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দশমিনা বাসস্ট্যান্ড থেকে রাত ১০টার দিকে ‘বাউফল ট্রাভেলস’-এর একটি বাস অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাউফল সদর ইউনিয়নের আফসের গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধারকাজ শুরু করে।

ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ব্যক্তি বাসটির সুপারভাইজার এবং বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

মাহাবুব নামের দশমিনা উপজেলার এক যাত্রী বলেন, “বাসটি কেঁপে উঠেছিল। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে উল্টে খাদে পড়ে যায়।”

তিনি আরও জানান, একজন নিহত হয়েছেন এবং বাসের নিচে আরও ৪-৫ জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!