AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক



মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশি অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার ৮৬০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

রোববার দুপুরে উপজেলার সদরের উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মুরাদনগর মধ্যপাড়ার তকদির মিয়ার ছেলে রাব্বি (২৩) এবং সাহাপাড়ার হানিফ মিয়ার ছেলে সাগর (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মুরাদনগরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি ও সাগর বড় ধরনের ইয়াবার চালান নিয়ে মুরাদনগর পশু হাসপাতালের পেছনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আমরা আগে থেকেই নজরদারি করছিলাম। আজ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!