শেরপুর জেলার শ্রীবরদী থানার বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।
রোববার (০৩ মে) বিকেলে পরিদর্শন উপলক্ষে নবাগত পুলিশ সুপার ক্রমান্বয়ে ঝিনাইগাতী ও শ্রীবরদী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাশাপাশি তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
অতঃপর নবাগত পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ফোর্সের আবাসন, উন্নত খাবার এবং ছুটিসহ সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন এবং ফোর্সের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার, মাদক ও চোরাচালান রোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিরুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

