AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা



কালিয়াকৈরে পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি (কোটামনি) এলাকায় শত্রুতার জেরে প্রায় ৬০০ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক আল মামুনের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আল মামুন (৪৫) ওই এলাকার রহিজ ডাক্তারের দুই বিঘা জমি ভাড়া নিয়ে হাইব্রিড জাতের পেঁপে চাষ করেছিলেন। শনিবার রাতে দুর্বৃত্তরা তার লাগানো পেঁপে গাছ কেটে নষ্ট করে দেয়।

এ ঘটনায় আল মামুন রোববার সকালে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, “এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!