AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত



গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।রবিবার (৩ মে) বিকেল ৫টায় গৌরীপুর পাটবাজারস্থ রিপোর্টার্স ক্লাব কার্যালয় থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন ও সভাপতি রায়হান উদ্দিন সরকার। এছাড়াও অনুষ্ঠানে গৌরীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক নির্যাতন বন্ধের জোর দাবি জানান। তারা বলেন, বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে দ্রুত তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে স্বাধীনভাবে কাজের পরিবেশ, তথ্যের অবাধ প্রবাহ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখনো গুরুত্বপূর্ণ বিষয়।

বক্তারা আরও বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের মনে করিয়ে দেয়—সত্যের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষের উচিত স্বাধীন সাংবাদিকতাকে সম্মান ও সহযোগিতা করা।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!