AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মোংলায় অভিযান

বসতবাড়ি থেকে গাঁজা ও নগদ টাকাসহ দম্পতি আটক



বসতবাড়ি থেকে গাঁজা ও নগদ টাকাসহ দম্পতি আটক

বাগেরহাটের মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে বসতবাড়ি থেকে গাঁজা ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার (২ মে ) রাতে মোংলা থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মোংলা থানার এসআই (নি.) মিরাজ হোসেন, এসআই (নি.) নুরুল আমীন, এসআই আরিফ হোসেন, এএসআই (নি.) বেলায়েত হোসেন, এএসআই সাইফুল ইসলাম, এএসআই মহররম ও এএসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটকরা হলেন—মো. সামছু মোড়ল (৬৩) ও তার স্ত্রী ফরিদা বেগম (৫২)। তারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও দেখানো মতে তাদের বসতবাড়ির খাটের নিচ থেকে প্রায় ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সংরক্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কার্যক্রম চলছিল বলে তাদের সন্দেহ ছিল এবং পুলিশের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আরও বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানানো হয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদক নির্মূলে মোংলা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!