AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন



পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ থেকে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় পৌনে ৩ কোটি টাকা। এছাড়া চাপোড়-মছলন্দপুর খালের প্রায় আড়াই কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় হবে প্রায় পৌনে ১ কোটি টাকা।

তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে, দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং কৃষকরা সেচ সুবিধা পেয়ে কৃষি উৎপাদনে উপকৃত হবেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় কৃষি ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!