AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুচ্ছ ঘটনায় রাজীবপুরে গৃহবধূর ওপর বর্বর হামলা



তুচ্ছ ঘটনায় রাজীবপুরে গৃহবধূর ওপর বর্বর হামলা

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বেগম নামে এক গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার জাউনিয়ারচর কাচানিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগমের গৃহপালিত ছাগল উঠানে মলত্যাগ করাকে কেন্দ্র করে প্রতিবেশী ইয়াকুব, জামাল, রহিমা, মোমেনা ও সুমনা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সংঘবদ্ধভাবে রোকেয়াকে ঘর থেকে টেনে বাইরে এনে রাস্তায় বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর বাবা আব্দুর রহিম অভিযোগ করে জানান, তার মেয়েকে নির্মমভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে। মেয়ের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা শরিফা, আশামনি-সহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা রোকেয়ার ট্রাঙ্কের চাবি নিয়ে তাকে ঘর থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়দের সহায়তায় আহত রোকেয়া বেগমকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চর রাজীবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!