গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২ মে) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান সিকদার, মো. শাহীন সিকদার এবং পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দুই বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে এলজিইডির অর্থায়নে একটি ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। কাজ শুরুর কিছুদিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
এলাকার জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন প্রকল্পটি পুনরায় চালুর দাবি জানান বক্তারা।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম বলেন, “ঠিকাদার ব্রিজটির নির্মাণকাজ শুরু করেছিলেন। কিন্তু এলাকার কিছু লোকের বাধার মুখে কাজটি বন্ধ হয়ে যায়।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

