AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত



পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই আন্তর্জাতিক দিবসকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

দিবসটি উপলক্ষে ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়ন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র‍্যালি, শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ।

সকাল থেকেই শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে শোভাযাত্রা বের করেন এবং প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। “দুনিয়ার মজদুর এক হও” ও “৮ ঘণ্টা কর্মঘণ্টা কার্যকর করতে হবে”—সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শহীদ ময়দানসংলগ্ন পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের হাজারো সদস্য অংশ নেন।

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে পার্বতীপুরে অনুষ্ঠিত ১লা মে’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেডএম রেজওয়ানুল হক এমপি।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!