মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (সকাল ১০টা ৩০ মিনিটে) উপজেলার দক্ষিণ মশদগাঁও এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আ. মান্নান খান (৬৫)। তিনি উপজেলার হাট ভোগদিয়া এলাকার আ. আজিজ খানের ছেলে। অপরজন সাগর খাঁ (২৩), দক্ষিণ মশদগাঁও এলাকার রশিদ খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মশদগাঁও এলাকায় সাগর খাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আ. মান্নান খান ও সাগর খাঁকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ৭৫০ মিলিলিটার পরিমাণ বিদেশি ভদকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

