কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মে ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর থানার এসআই অসীম কুমার এবং উপজেলা ইলেকট্রিক ও স্যানিটারি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী উলফাত।
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মণ্ডল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান এবং সেনাবাহিনীর সার্জেন্ট (অব.) হাসানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

