AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারা দেশের ন্যায় পিরোজপুরেও পালিত হচ্ছে মহান মে দিবস



সারা দেশের ন্যায় পিরোজপুরেও পালিত হচ্ছে মহান মে দিবস

সারা দেশের ন্যায় পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১০টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিও অফিস উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী, সিভিল সার্জন মো. মতিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!