AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মে দিবসে ৭ দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৬:৪৩ পিএম, ১ মে, ২০২৬

মে দিবসে ৭ দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

মহান মে দিবস উপলক্ষে সাত দফা দাবিতে সাভারের আশুলিয়ার বাইপাইল মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাকর্মী ও শ্রমিকরা।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীরাও অংশ নেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাত দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। এছাড়াও বক্তব্য দেন মাছিহাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিক মিয়া এবং মেঘা ফ্যাশন ইউনিয়নের সভাপতি তানিয়া।

বক্তারা বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতির দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও মানবিক জীবনের দাবির সূচনা হয়। এসব অধিকার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে।

তারা বলেন, বাংলাদেশের লাখো গার্মেন্টস শ্রমিকও অধিকার আদায়ে নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছেন। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ শ্রমিকদের অবদানে এলেও তারা এখনো ন্যূনতম জীবনধারণযোগ্য মজুরি থেকে বঞ্চিত। অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও তারা হয়রানি, নির্যাতন ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও বলেন, এত আন্দোলন-সংগ্রামের পরও শ্রমিকদের অধিকার পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় এবারের মে দিবসে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—বিজিএমইএ’র ডাটাবেজ বিলুপ্ত করা, শিল্প খাতে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধ করা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় সমান সুযোগ নিশ্চিত করা, শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ, সব খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং চলাচলের পথে ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!