AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত



গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের নেত্রী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিন চৌধুরী লিলি।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. আলি মুনশী, শ্রমিক নেতা মো. মানিক ড্রাইভারসহ বিভিন্ন পরিবহন চালক ও শ্রমিকরা।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মে দিবস (১ মে) বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও সংগ্রামের প্রতীক হিসেবে পালিত একটি গুরুত্বপূর্ণ দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে এ দিবসের সূচনা হয়। সেই ঐতিহাসিক আন্দোলনই বর্তমান শ্রম আইনের ভিত্তি স্থাপন করে। মে দিবস শ্রমিকদের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবেও বিবেচিত।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!