AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নকলায় ফাহিম চৌধুরী এমপি

“শ্রমিক বলতে লোয়ার ক্লাস পিপল নয়, একজন কর্মজীবী ও পেশাজীবীকে বোঝায়”


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৪:৩৯ পিএম, ১ মে, ২০২৬

“শ্রমিক বলতে লোয়ার ক্লাস পিপল নয়, একজন কর্মজীবী ও পেশাজীবীকে বোঝায়”

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, “শ্রমিক বলতে লোয়ার ক্লাস পিপল নয়, একজন কর্মজীবী ও পেশাজীবীকে বোঝায়। যাদের পরিশ্রম ও ঘামের বিনিময়ে আমরা অট্টালিকায় বসে বিলাসী জীবনযাপন করি। অথচ আমরা অনেক সময়ই বুঝতে চেষ্টা করি না যে শ্রমিকরাও মানুষ। তাদেরও পরিবার-পরিজন আছে। তারাও একটু সুখ-শান্তিতে পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে চায়।”

শুক্রবার (১ মে) সকালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা প্রশাসন ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাহিম চৌধুরী বলেন, শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। উন্নত বিশ্বের মতো না হলেও শ্রমিকদের জীবনমান উন্নয়নে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করতে সরকার বদ্ধপরিকর এবং তা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মোক্তার ও মোজাম্মেল হক, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব আক্রাম হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন বাবু।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!