AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত



ভোলায় মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলায়েত হোসেন।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা মে দিবসের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শ্রমিক ও মালিকের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, ভোলা এবং উপমহাপরিদর্শকের কার্যালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বরিশাল।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আমন্ত্রিত অতিথিরা বেলুন উড়িয়ে র‍্যালিটির শুভ উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমজীবী মানুষের সংহতি ও অধিকারের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!