AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষিজমি রক্ষায় রায়গঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা



কৃষিজমি রক্ষায় রায়গঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে একটি ইটভাটাকে জরিমানা করার পাশাপাশি এর কিলন সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে উপজেলার বিলচন্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম প্রসিকিউশন উপস্থাপন করেন। এ সময় কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযানে মেসার্স তানজিলা ব্রিকস নামক ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে ভাটাটির কিলন সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, তানজিলা ব্রিকসের গ্যাস নিঃসরণের কারণে পার্শ্ববর্তী কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় কৃষকদের অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই প্রশাসন এ ব্যবস্থা নেয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!