AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবরস্থান থেকে বন্দুকসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৪:০৪ পিএম, ৩০ এপ্রিল, ২০২৬

কবরস্থান থেকে বন্দুকসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গার একটি কবরস্থান থেকে ১০ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিনসহ একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

বুধবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে এসব গুলি ও বন্দুক উদ্ধার করে র‍্যাব-৫। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বাবুপুর মিরাটুলি এলাকায় কবরস্থানের পাশে সন্দেহজনক একটি ব্যাগের খোঁজ পায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানায় র‍্যাব।

উদ্ধার অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!