AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালিনাবক্স মাদ্রাসায় মেধাবীদের সংবর্ধনা ও উৎসব আয়োজন



সালিনাবক্স মাদ্রাসায় মেধাবীদের সংবর্ধনা ও উৎসব আয়োজন

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সংস্কৃতি, নৈতিকতা ও আনন্দময় সহাবস্থান।সেই বার্তাকেই সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চড়ুইভাতি। 

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে ভরা এক মিলনমেলা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হামদ-নাত পরিবেশনা, আজান প্রতিযোগিতা ও বল নিক্ষেপ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে। ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো আয়োজন পায় ভিন্ন মাত্রা।

মাদ্রাসা সুপার মোঃ আশরাফউজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি ডাঃ মোঃ শাহীন মোল্লা, সিনিয়র মৌলভী মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক শেখর কান্তি বিশ্বাস, মোঃ এনামুল হাসান, শান্তা ইসলাম সাথী, সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের, মোল্লা কাসেম, এবতেদায়ী প্রধান মোঃ মফিজুর রহমান লস্কর, জুনিয়র মৌলভী সোনিয়া, জুনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান এবং ক্বারী মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। মুকসুদপুর উপজেলার মধ্যে কৃতিত্ব অর্জনকারী সালিনাবক্স দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নেছার উদ্দিন ও কাজী মোহসিনাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের মায়েদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। তারপরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত অর্জন শুধু পরীক্ষার ফলাফলে নয়, বরং শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলির বিকাশেও নিহিত। মেধাবীদের সম্মাননা অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দিনশেষে চড়ুইভাতির আনন্দে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। হাসি, আনন্দ আর আন্তরিকতায় ভরা এই আয়োজন দীর্ঘদিন স্মৃতিতে থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!