‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সপ্তাহব্যাপী পুষ্টি কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, মেডিসিন কনসালটেন্ট ডা. মিজানুর রহমান, ডা. জহুরুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতি সরকার আব্দুল আলীম, শিক্ষক মারুফ ইয়াসমিন ইতি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি।
পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে হাসপাতালের নার্সদের তত্ত্বাবধানে ব্যতিক্রমধর্মী পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

