রাজশাহীর তানোরে লেদের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মতিউর রহমান (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৮ টার দিকে কলমা বাজারে লেদের দোকানে ঘটে এ ঘটনা। মতিউর রহমান ওই এলাকার বাসিন্দা। সে সামসুদ্দিন ও শরিফা বেগমের পুত্র। ছেলের এমন অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা মাতা। সেই সাথে শোকে কাতর গ্রামবাসী সহ আত্মীয় স্বজনরা।
জানা গেছে, সন্ধ্যার দিকে কলমা বাজারে লেদের দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মতিউর রহমান গুরুতর অসুস্থ হন। এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, বিদ্যুৎপৃষ্টে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ থানায় রাখা আছে। এঘটনায় প্রয়োজনীয় আইন গত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
একুৃশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

