AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ঘরে গাছ ভেঙ্গে পরে মা ও দুই মেয়ের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৬:৫৭ পিএম, ২৭ এপ্রিল, ২০২৬

জামালপুরে  ঘরে গাছ ভেঙ্গে পরে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের ওপর পরে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পূর্বদাগী এলাকার বাসিন্দা খুকি বেগম (৭০) এবং তার দুই মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

স্থানীয়রা জানান, ভোরের দিকে প্রবল ঝড়ে একাধিক গাছ ভেঙে তাদের বসতঘরের ওপর পরে। এতে ঘরের ভেতর থাকা তিনজনই চাপা পরে ঘটনাস্থলেই মারা যান।  স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।এলাকাবাসী জানান, রাতভর তীব্র ঝড় ও বৃষ্টিতে বড় বড় গাছ উপড়ে পড়ে। একটি মহগনি গাছ ঘরের ওপর ভেঙে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, নিরাপদ আশ্রয় হিসেবে ঘরে থাকলেও এমন দুর্ঘটনা এড়ানো কঠিন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, ঝড়ের সময় গাছ ভেঙে পড়ায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!