AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাজিরপুরে ব্র্যাক সিডের উদ্যোগে কৃষক কর্মশালা, বিনামূল্যে বীজ বিতরণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৯ পিএম, ২৭ এপ্রিল, ২০২৬

নাজিরপুরে ব্র্যাক সিডের উদ্যোগে কৃষক কর্মশালা, বিনামূল্যে বীজ বিতরণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কৃষকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রঘুনাথপুর গ্রামের খেজুরতলা বাজারে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইসরাতুল এশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের রিজনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান এবং টেরিটোরি সেলস অফিসার বিপ্লব কুমার মন্ডল। এছাড়াও স্থানীয় মডেল চাষী, ডিলার ও রিটেলাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

“আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এ কর্মশালায় কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উন্নত বীজ ব্যবহার, সঠিক সার ব্যবস্থাপনা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ইসরাতুল এশা তাঁর বক্তব্যে কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান এবং সরকারের কৃষি উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

কর্মশালা শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়, যা কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

স্থানীয় কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!