AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি,থানায় অভিযোগ



বোয়ালখালীতে দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি,থানায় অভিযোগ

বোয়ালখালী উপজেলায় বসত ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছ। জানা গেছে,বুধবার (২২ এপ্রিল)  সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল্লাহিল কাদের সিদ্দিকীর বসত ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মৃত আব্দুল্লাহিল কাদের সিদ্দিকীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে শনিবার (২৫ এপ্রিল) বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

মুক্তিযোদ্ধা মৃত আব্দুল্লাহিল কাদের সিদ্দিকীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন,গত (১৮ এপ্রিল)বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় আমি আমার বসত ঘরের প্রধান দরজা তালাবদ্ধ করিয়া বর্ণিত ভাড়া বাসায় চলে যাই।

পরবর্তীতে (২২এপ্রিল) সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় বাড়ীর আশপাশের লোকজন জানায় যে, আমার বসত ঘরের সামনের দরজা খোলা। আমি সাথে সাথে বর্ণিত ঘটনাস্থল অর্থাৎ আমার বসত ঘরে আসিয়া দেখিতে পাই যে. আমার বসত ঘরের পিছনের টিনের দরজা ভাঙ্গা ও সামনের আরেকটি দরজা খোলা।

পরবর্তীতে বসত ঘরে প্রবেশ করিয়া দেখিতে পাই যে, বসত ঘরের বিভিন্ন রুমে থাকা ০১টি পানির মোটর, ০১টি এলএডি টিভি, ০১টি গ্যাস সিলিন্ডার, ০১টি গ্যাসের চুলা, ০১টি টিউবওয়েল, ০৪টি ফ্যান, হাড়ি-পাতিলসহ ব্যবহার্য্য জিনিসপত্র, যাহার সর্বমোট মূল্য অনুমান ১লক্ষ টাকা কে বা কাহারা চুরি করিয়া নিয়া যায়।

এছাড়াও অজ্ঞাতানামা চোরের দল ট্রাংক ভাঙ্গিয়া আমাদের জায়গার দলিলও চুরি করিয়া নিয়ে যায়। তিনি বলেন, গত ২০২৫ সালে আমার বাড়ীতে আরোও একবার চুরির ঘটনা সংগঠিত হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!