AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজেকে ইয়াবা-গাঁজাসহ ৪জন আটক



সাজেকে  ইয়াবা-গাঁজাসহ ৪জন আটক

রাঙ্গামাটি  জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ‘সাজেক পর্যটন’ এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় উপজাতি চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার  (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া এলাকায় ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে উপজাতি চারজনকে মাদক সেবনরত অবস্থায় দেখা যায়। পরে ঘর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ধন বিকাশ ত্রিপুরা (২৪), রিনলিয়ানা লুসাই (২৬), মঙ্গল ত্রিপুরা (৪১), জুপি ত্রিপুরা (৩৮)।

পরে আটক উপজাতি চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সাজেক পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।

বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!