AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় পেঁপে চাষ প্রশিক্ষণ সম্পন্ন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৪:২৬ পিএম, ২৬ এপ্রিল, ২০২৬

ভালুকায় পেঁপে চাষ প্রশিক্ষণ সম্পন্ন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ব্র্যাক নার্সারির উদ্যোগে ২৬ এপ্রিল  (রোববার) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার সেভেন স্টার হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ভালুকা উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৬০ জনের বেশি কৃষক অংশ নেন। এতে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুন নাহার মিতু। অনুষ্ঠানে ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজের সহকারী ব্যবস্থাপক (অপারেশনস) মো. ইসমাইল হোসেন ও ভালুকা নার্সারির ব্যবস্থাপক মো. জোবায়ের নূরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চামিয়াদি গ্রামের কৃষক মো. ইদ্রিস আলী বলেন, এ বছর তিনি ১০ কাঠা জমিতে পেঁপে চাষ করেছেন। প্রশিক্ষণে পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন তথ্য জানতে পেরেছেন। এসব জেনে ভবিষ্যতে আরও ভালো ফলন পাবেন বলে আশা করছেন।

ভালুকা উপজেলার কৃষক মো. জাহিদুল ইসলাম বলেন, গাছের হরমোন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন, যা কৃষিকাজে উপকারে আসবে। বিশেষ করে ফল সংগ্রহের পর যে স্প্রে করা হয়, সেটি কতটা কার্যকর, তা তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন।

হবিরবাড়ী ইউনিয়নের কৃষক মো. জমির উদ্দিন বলেন, পেঁপে চাষ বিষয়ে এ প্রশিক্ষণ তাঁর জন্য খুবই উপকারী হয়েছে। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি ভালোভাবে শিখেছেন। পাশাপাশি হাইব্রিড জাত নিয়ে আগের কিছু ভুল ধারণাও দূর হয়েছে।

আয়োজকেরা জানান, পেঁপে চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক রাসায়নিক প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, ভালুকা উপজেলায় ব্র্যাক নার্সারি নিয়মিতভাবে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, উন্নত জাতের বীজ ও চারা বিক্রি এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা দিয়ে আসছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!