AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে পরিবেশ উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ



কালিয়াকৈরে পরিবেশ উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ

“নদী, বন ও পরিবেশ রক্ষায় সচেষ্ট” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদ নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ) সকালে কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অর্থ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আইয়ুব রানা, বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, দৈনিক সংবাদের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী জুয়েল মন্ডল এবং কায়সার বানু চৌধুরানী মহিলা কলেজের প্রভাষক মোঃ জাকির হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ তাজুল ইসলামকে সভাপতি এবং মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। পাশাপাশি কালিয়াকৈর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও পরিবেশ সচেতন ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!