AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন



উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার কালীবাড়ি রোডের মোঃ দেলোয়ার হোসেন এর বাসায় শনিবার (২৫ এপ্রিল)  উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান ও সহকারী সিনিয়র শিক্ষক মোঃ বুলবুল এর বিরুদ্ধে মোসাঃ নার্গিস পারভীন নামে একজন অভিভাবক তার ছেলে মোঃ আশিকুর রহমানের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে বাধা সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

মোসাঃ নার্গিস পারভীন সাংবাদিকদের উদ্দেশ্য লিখিত বক্তব্যে বলেন, তাঁর ছেলে মোঃ আশিকুর রহমান উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ বুলবুল এর কাছে প্রাইভেট না পড়ায় আক্রোশবশত তাকে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয় এবং এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে বাধা দেওয়া হয়। 

 

যেখানে অন্য অকৃতকার্য শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে বা বিশেষ বিবেচনায় সুযোগ দেওয়া হয়েছে, সেখানে তাঁর ছেলের ক্ষেত্রে চরম বৈষম্য করা হয়েছে বলে তিনি দাবি করেন। পরবর্তীতে ছাত্রটি বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে ফরম ফিলাপ ও প্রবেশপত্র সংগ্রহ করতে সক্ষম হলেও, স্কুলের অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান বর্তমানে নিজের দেওয়া স্বাক্ষর অস্বীকার করছেন।

তিনি মিথ্যা সংবাদ ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই এবং শিক্ষা বোর্ডের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!