AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ



সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫ হাজার ১৫০ জন কৃষককে আমন ধানের বীজ ও সার, ৯০ জন কৃষককে মরিচের বীজ, ৫৬০ জনকে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা, ৩২৫ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ৪০ জনকে লেবুর চারা, ১ হাজার ৪০০ জনকে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং ৪ জন কৃষককে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খরিপ মৌসুমে ধানসহ অন্যান্য ফসলের আবাদ সম্প্রসারণে এ ধরনের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!