AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে ফল মেলা,শোভা পাচ্ছে দেশী বিদেশি ৪০ ফল



কোটচাঁদপুরে ফল মেলা,শোভা পাচ্ছে দেশী বিদেশি ৪০ ফল

কোটচাঁদপুর কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে শুরু হয়েছে  ৩ দিন ব্যাপী ফল মেলা। মেলায় শোভা পাচ্ছে ৪০ রকম দেশী বিদেশি ফল। নিরাপদ ফল উৎপাদন ও উৎপাদিত ফল সংরক্ষণের বিষয় নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই মেলার উদ্দেশ্য জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।
করবো মোরা ফল চাষ,সংরক্ষণ করবো বার মাস এই প্রতিপাদ্যে এই বছর কোটচাঁদপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে  ফল মেলা।

এই মেলায় শোভা পাচ্ছে দেশী বিদেশি অন্তত ৪০ ধরনের ফল। যার মধ্যে রয়েছে দেশীয় ফল আম,কাঁঠাল, তাল, বাতাবি লেবু, ডালিম, আশফল, আমড়া, তরমুজ, পেঁপে, কামরাঙ্গা, পেয়ারা, কলা, ডেওয়া, লটকন, কাগজি লেবু, জাম, সফেদা, জামরুল, করমচা, খেজুর, কামরাঙ্গা। এ ছাড়া বিদেশি ফলের মধ্যে রয়েছে কাবাব চিনি, কদবেল, অ্যাভোকাডো, পার্সিমন, লংগন, কদবেল,মাল্টা ও ড্রাগন।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে শুরু মেলা। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার, জাহিদ হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মোহাম্মদ দ্বীন ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ টিপু সুলতান,উপজেলা আইসিটি অফিসার,মোহাম্মদ জিয়াউর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।এরপর থেকে মেলায় দর্শনাথীদের আনাগোনা দেখা যায়। অনেককে মেলায় এতগুলো ফল এক সঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদেরই একজন ফারুক হোসেন। তিনি বলেন,এর আগে এতগুলো ফল আগে কখনও দেখিনি। মেলায় এসে সেটা দেখা সম্ভব হল। তবে এরমধ্যে  এখনও অনেক ফল আমার কাছে অচেনা ফল রয়েছে।

এ ব্যাপারে কৃষি অফিসার জাহিদ হোসেন বলেন,আমাদের কৃষকের উৎপাদিত ২০ শতাংশ ফল নস্ট হয়ে যায়। এই নস্ট হওয়া থেকে কিভাবে ফল রক্ষা করা যায়। এ ছাড়া কিভাবে নিরাপদ ফল উৎপাদন করা যায়। সে বিষয়ে কৃষকদের পরামর্শ ও লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের সচেনতা করাই এই মেলার মূল্য উদ্দেশ্য। তিনি বলেন,সারা দেশের সঙ্গে কোটচাঁদপুরেও ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে এই ফল মেলা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!