AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবির সিনেট সদস্য হলেন এমপি মিলন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
১১:৪২ পিএম, ২৪ এপ্রিল, ২০২৬

ঢাবির সিনেট সদস্য হলেন এমপি মিলন

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-৫ আসনের সাংসদ ও বিশিষ্ট রাজনীতিক এ.কে.এম ফজলুল হক মিলন ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ঢাকা বিশ^বিদ্যালয় আইন ১৯৭৩ এর আর্টিক্যাল ১০(১)(ই) ধারা অনুযায়ী ঢাবি’র সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে। জাতীয় সংসদের স্পীকার তাদের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে সংসদের স্পীকার কর্তৃক ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য মনোনয়ন প্রদান করেন। অন্যান্য সিনেট সদস্যরা হলেন ঢাকা-২ আসনের সাংসদ মো. আমান উল্লাহ আমান, নরসিংদী-১ আসনের সাংসদ খায়রুল কবির খোকন, মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মো. কামরুজ্জামান এবং সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আমিরুল ইসলাম খান।
এ.কে.এম ফজলুল হক মিলন ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত  হওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর রাজনৈতিক সহকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা এ অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। এ খবরে গাজীপুর তথা কালীগঞ্জের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় থাকার পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখায় তাঁকে ঢাবি’র সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। 
কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার জানান, ঢাবি’র সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শিক্ষা ও নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে দায়িত্ব পালনে আরোও বেশি কাজ করার অনুপ্রেরণা পাবেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!