AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে নারীসহ গ্রেপ্তার ২


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০৯:২৫ পিএম, ২৪ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে নারীসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড বানিয়ে নিম্নমানের চাল বিতরণ করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জেসমিন বেগম ও তার সহযোগি মেহেদী হাসান মিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার পলশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেয়া হয়।

এজাহারের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছে তারা। সেটি যৌক্তিক কিনা আদালত সিদ্ধান্ত নেবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!