রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর আওতাধীন মডেল টাউন নামক এলাকা থেকে মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ৫৯.২০ ঘনফুট আটক করেছে যার সিজার মূল্য ২,৬৬,৪০০/- (দুই লক্ষ ছেষট্টি হাজার চারশত) টাকা।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মোঃ আমান উল্লাহ এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ৫৯.২০ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ২,৬৬,৪০০/-।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

