AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে ড্রাম ভর্তি ডিজেল তেলে ডুবে শিশুর মৃত্যু



সাদুল্লাপুরে ড্রাম ভর্তি ডিজেল তেলে ডুবে শিশুর মৃত্যু

এবার পানিতে নয়,ড্রাম ভর্তি ডিজেল তেলে ডুবে আড়াই বছরের আরাফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালান পাড়া গ্রামে মর্মস্পশী এঘটনাটি ঘটে।মৃত আরাফ ওই গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,আরাফের বাবার একটি নিজস্ব ট্রাক আছে।হঠাৎ ট্রাকটির ট্যাংকি ফুটো হয়ে তেল পড়তে থাকে।এমতবস্থায় তড়িঘড়ি করে প্লাষ্টিকের কাটা ড্রামে প্রায় ৫০ লিটার তেল ভরে নিজ বাড়ির বারান্দায় রাখা হয়।

ঘটনার দিন বাড়ির বারান্দায় ছোট্ট শিশু আরাফ হাঁটি হাঁটি পা পা করে খেলা করছিল।এরইমধ্যে আরাফ পরিবারের সকলের অগোচরে ড্রাম ভর্তি তেলে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।পরে মুমুর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার ( ২২ এপ্রিল)সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু আরাফ মৃত্যু্বরণ করেন।স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  নিস্পাপ আরাফের মৃত্যুর বিষয়টি জানাজানি হলে মুহুর্তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।এদিকে একমাত্র সন্তান কে হারিয় শোকে কাতর মা বাবার গগন বিদারী আহাজারীতে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!