AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৫৮ পিএম, ২২ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীসহ আরও দুজন আহত হন। বুধবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন- তার স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির।

পুলিশ যায়, অক্ট্রয় মোড় এলাকায় একটি বাসের সঙ্গে অটোরিকশার সরাসরি সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি
        

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!