AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় নবাগত ইউএনওর সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ



পত্নীতলায় নবাগত ইউএনওর সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

নওগাঁর পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা’র সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবদুল মকিম, নায়েবে আমীর ডা: আতাউর রহমান, নজিপুর পৌরসভার আমীর মুহাম্মদ মোফাচ্ছেল হক, নজিপুর পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হারুনুর রশিদ ও আবু হেনা মোস্তফা কামাল, এবং পত্নীতলা যুব বিভাগের সভাপতি সোহেল রানা প্রমুখ।

সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। তারা উপজেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনিযুক্ত ইউএনও রিফাত আরা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে তিনি সকলের সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চান। তিনি সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!