AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বসতবাড়িতেই তেলের ‘মিনি গুদাম’! ডাসারে ৩৭ হাজার লিটার তেল জব্দ


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
১২:২৮ পিএম, ২০ এপ্রিল, ২০২৬

বসতবাড়িতেই তেলের ‘মিনি গুদাম’! ডাসারে ৩৭ হাজার লিটার তেল জব্দ

​মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৯ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জনৈক ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বিশাল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮-এর একটি দলের সহায়তায় ধুয়াশার বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তল্লাশি চলাকালীন ব্যবসায়ী বাচ্চু সরদারের বসতঘরের ভেতরে সুকৌশলে গড়ে তোলা একটি ‍‍`মিনি গুদামে‍‍` ৩৭ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত তেল আগামী সোমবারের মধ্যে নির্ধারিত মূল্যে বাজারে বিক্রির শর্তে অভিযুক্ত ব্যবসায়ীর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ​"ভোজ্যতেলের বাজার অস্থির করে তোলা এবং সাধারণ মানুষের সংকটকে পুঁজি করে অধিক মুনাফা লাভের হীন উদ্দেশ্যে এই মজুত গড়ে তোলা হয়েছিল। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

​এলাকাবাসী ও সাধারণ ক্রেতারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরণের নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!