AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ঝিনাই ফিলিং স্টেশনে অভিনব ‍‍`টোকেন বাণিজ্য‍‍`



সরিষাবাড়ীতে ঝিনাই ফিলিং স্টেশনে অভিনব ‍‍`টোকেন বাণিজ্য‍‍`

জামালপুরের সরিষাবাড়ী ঝিনাই ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে এক অভিনব ও বিতর্কিত কারসাজির অভিযোগ উঠেছে। পৌরসভার বাউসী এলাকায় অবস্থিত ‍‍`পপুলার ঝিনাই ফিলিং স্টেশন‍‍`-এ দীর্ঘ লাইনে অপেক্ষারত সাধারণ মানুষকে পাশ কাটিয়ে এক সরকারি চিকিৎসকের ভিজিটিং কার্ডকে ‍‍`টোকেন‍‍` হিসেবে ব্যবহার করে তেল বিক্রির ঘটনা ঘটেছে।

​শুক্রবার (১৭ এপ্রিল) সারাদিন ব্যাপি ফিলিং স্টেশনটিতে এই বিশেষ প্রক্রিয়ায় তেল বিক্রি করতে দেখা যায়। 
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ফিরোজ-এর ভিজিটিং কার্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল সিন্ডিকেট।

স্থানীয় একদল অসাধু চক্র ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে এই ভিজিটিং কার্ডগুলো কৃষিজীবী ও বাইকারদের কাছে বিক্রি করছে।  পাম্পে দীর্ঘ লাইন থাকলেও, যার কাছে এই ‍‍`জাদুকরী‍‍` কার্ড থাকছে, তিনি কোনো অপেক্ষা ছাড়াই দ্রুত ডিজেল বা পেট্রোল সংগ্রহ করতে পারছেন। সাধারণ গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেলেও, বাড়তি টাকার বিনিময়ে কার্ড সংগ্রহকারীদের প্রাধান্য দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ফিরোজ বলেন, "আমার ভিজিটিং কার্ড নিয়ে কে বা কারা কী করছে, তা আমার জানার বিষয় নয়। আমি কোনো কার্ড বিক্রি করিনি।"
​অন্যদিকে, ঝিনাই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টা করে জানান, তারা কোনো টোকেন বা কার্ড বাণিজ্যের সাথে জড়িত নন।

তবে স্থানীয়দের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষের প্রত্যক্ষ যোগসাজশ ছাড়া এমন বাণিজ্য সম্ভব নয়। এর আগেও বিভিন্ন অনিয়ম ও কারসাজির দায়ে এই ফিলিং স্টেশনটিকে একাধিকবার জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

ভুক্তভোগীদের অভিযোগ, এই সিন্ডিকেটের নেপথ্যে কারা আছে তা দ্রুত তদন্ত করা হোক। সরকারি চিকিৎসকের কার্ড কেন এবং কীভাবে এখানে ব্যবহার হচ্ছে তা খতিয়ে দেখা হোক। এছাড়াও সাধারণ মানুষকে হয়রানি বন্ধে পাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল বলেন, অভিযুক্ত বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি কেউ জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটলের চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!