AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় চড়ক পূজা অনুষ্ঠিত



কোটালীপাড়ায় চড়ক পূজা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের মাছপাড়া গ্রামে অবস্থিত সার্বজনীন দেবমন্দিরের মাঠে এ পূজা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ উৎসবে চড়ক গাছ স্থাপন করা হয় এবং এর সঙ্গে চড়কি বেঁধে শরীর বিদ্ধ করে ঘূর্ণায়মানভাবে চড়ক ঘোরানোর আয়োজন করা হয়।

চড়ক পূজার এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। দিনভর উৎসবমুখর পরিবেশে এলাকাটি পরিণত হয় এক মিলনমেলায়।

চড়ক পূজার সময় পুরো এলাকাজুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঢাক-ঢোল, কাঁসর-শঙ্খের শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পাশাপাশি মেলা ও লোকজ সংস্কৃতির পরিবেশনাও অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহের সৃষ্টি করে।

স্থানীয় ভক্ত ও আয়োজকরা জানান, এই পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!