AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে মাছের চাষ পদ্ধতি নিয়ে কর্মশালা


Ekushey Sangbad
মো. জাকির হোসেন, কেশবপুর, যশোর
০৯:০৫ পিএম, ১৬ এপ্রিল, ২০২৬

কেশবপুরে মাছের চাষ পদ্ধতি নিয়ে কর্মশালা

যশোরের কেশবপুরে বাণিজ্যিক খাদ্য-নির্ভর আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতের অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রীম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় সহযোগিতা করে মৎস্য অধিদপ্তর এবং অর্থায়ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক পলাশ ঘোষ, বাংলাদেশ শ্রীম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের অ্যাকুয়াকালচার এডভাইজার ও মৎস্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক ড. মোঃ জিল্লুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রীম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের (বিএসএফএফ) নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এ সময় কেশবপুর উপজেলার মৎস্যচাষী, হ্যাচারী মালিক ও টেকনিসিয়ান, অ্যাকুয়া ইনপুটস ব্যবসায়ী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!