AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী মেলা অনুষ্ঠিত



কোটালীপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী মেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের হিজল বাড়ি গ্রামের উদ্যোগে বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলার চিরায়ত ঐতিহ্য পান্তা ভাত ও ইলিশ মাছ পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীরমুক্তিযোদ্ধা মধুসূদন হালদারের সভাপতিত্বে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মহিউদ্দিন - সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা শাখা, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার , কলাবাড়ী ইউপি সদস্য মনোজ বৈদ্য সহ অন্যান্য নেতা বর্গ

এ সময় হিজল বাড়ি গ্রামের কৃতিসন্তানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

বৈশাখী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের আমেজ বিরাজ করে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!